পরশুরামের কঠোর কুঠার
গল্পের জগতে অভিযানে যেতে চান? তবে চলুন, ঝড়ো বাতাসে হাত...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
গল্পের জগতে অভিযানে যেতে চান? তবে চলুন, ঝড়ো বাতাসে হাত দিয়ে প্রদীপ আগলে পাহাড়ের দিকে এগিয়ে চলা বালকের সঙ্গী হওয়া যাক। বানদীঘির বাজারে প্রতি রোববার রাত বারোটার পর যে শাকওয়ালা হাজির হয়, তার ধাঁধার উত্তর দেবার চেষ্টা করুন নাহয় একবার! নির্মল বাবুর আয়না যখন কাপে রাখা এক আঁজলা পানির মতো টলটল করে, তখন তার ভেতরে হাত ডুবিয়ে দেখবেন? নাকি চাঁদের আলোয় মাথা তুলে দাঁড়ানো কাকতাড়ুয়াকে প্রশ্ন করবেন?
জলঢুপী কমলার খোঁজ করতে গিয়ে কী নিষিদ্ধ জ্ঞানের সন্ধান পেলে নাজমুল সাহেব? সত্যিই কি কুড়ালের আদেশে মানুষকে কুপিয়ে বেড়ায় কালো চাদরধারী? কাক পোষা বৃদ্ধ কীভাবে সহস্রাব্দ প্রাচীন ভাষায় কথা বলে ওঠেন সহসাই? ম্রিংবাসীরা কেন পৃথিবীর বাসিন্দাদের বর্জ্য দিয়ে ভুরিভোজ সারে? ঈশপের মিথ্যেবাদী রাখালের সাথে মেশিনের সম্পর্ক কী, কীভাবে সে মানুষকে মুক্তির পথ দেখায়? কবর দেয়ার পাঁচদিন পর কীভাবেই বা দৌলতপুরে সশরীরে হাজির হয় ইলিয়াস মিয়া?
কিংবদন্তী, পাপ, অন্ধকার, রহস্য আর অলৌকিকতায় আচ্ছাদিত পরশুরামের কঠোর কুঠার। জাহিদ হোসেনের খোশখেয়ালে স্বাগতম আরও একবার!
- Format:Hardcover
- Pages:192 pages
- Publication:2023
- Publisher:আদী প্রকাশন
- Edition:1st Edition
- Language:ben
- ISBN10:9849635711
- ISBN13:9789849635710
- kindle Asin:9849635711









