ঘুমিয়ে পড়ার আগে
তূর্যের জীবন জুড়ে ছিল তার ঠাম্মার রূপকথার গল্প। সোনার...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
তূর্যের জীবন জুড়ে ছিল তার ঠাম্মার রূপকথার গল্প। সোনার কাঠি, রূপোর কাঠির ছোঁওয়ায় ঘুমন্ত রাজকন্যাকে জাগিয়ে দেওয়ার স্বপ্ন। মেঘলার ইচ্ছে ছিল দৈত্যপুরীর পাঁচিল টপকে তেপান্তরে পাড়ি জমানোর। ইচ্ছেডানা মেলে স্বাধীনভাবে আকাশে ওড়ার। এদের সঙ্গে ছিল ঝমঝমে বৃষ্টির মারমুখো একটা রাত। ফোনে এসে ছিল লাস্ট ডেলিভারির নোটিফিকেশন। পেছনের হারিয়ে যাওয়া পথে ছিল ফাদার হেমব্রমের কোয়ার্টার। ধূসর নিস্পৃহ একটা শহর। হাওয়ায় ক্ষমতার গন্ধ শোঁকা লোভী কয়েকজন পুলিশ অফিসার। ছাদের চিলেকোঠায় ছিল কবেকার মরে যাওয়া টুবলুর একটা পুরনো ভি সি আর। স্যাঁতসেঁতে দেওয়ালের পোষ্টারে তাকানো ঝুলমাখা ব্রুসলি। আর এইসবের সঙ্গে হাতের মুঠোর মধ্যে জমাট বদ্ধ হয়েছিল মন কেমন করা এক মহাকাব্যিক প্রেমের আখ্যান। যে প্রেম ক্ষেপনাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। যে প্রেমে রাষ্ট্র ভয় পায়। বিধিনিষেধ চাপায়। ঘুমিয়ে পড়ার আগে যে প্রেম সফল হবার বাসনায় পালটে দেয় সবকিছু।
- Format:Hardcover
- Pages:181 pages
- Publication:2024
- Publisher:Mitra & Ghosh Publishers Pvt. Ltd.
- Edition:1st Edition
- Language:ben
- ISBN10:9392177607
- ISBN13:9789392177606
- kindle Asin:9392177607









