মুজিব বাহিনী থেকে গণবাহিনী : ইতিহাসের পুনর্পাঠ
মুক্তিযুদ্ধের সবচেয়ে অনালোচিত অংশে আলো ফেলেছেন লেখক এ...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
মুক্তিযুদ্ধের সবচেয়ে অনালোচিত অংশে আলো ফেলেছেন লেখক এ গ্রন্থে। বাংলাদেশের রাজনৈতিক সাহিত্যে মুক্তিযুদ্ধ নিয়ে বহু গবেষণা হয়েছে। কিন্তু কোথাও covert operation- এর শুরু এবং কোথায় যুদ্ধের শেষ সে হাদিস সযত্নে আড়াল হয়েছিল এতোদিন।
একাত্তরের যুদ্ধের শুরু যে কেবল ২৬ মার্চ নয় এবং এ যুদ্ধ যে ১৬ ডিসেম্বর শেষও হয়নি তারই নির্মোহ উপস্থাপন ঘটেছে এখানে। বহুল আলোচিত ‘বিজয়’-এর পরও বাংলাদেশ বাহাত্তর থেকে কীভাবে এবং কেন আরেক দফা যুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতির যোগসূত্র কী- তাঁর ফলই বা কী দাঁড়াল, সেটাই এখানে খতিয়ে দেখা হয়েছে।
বাংলাদেশের রক্তাক্ত প্রথম পাঁচ বছরের পুরোদস্তুর এক পুনর্পাঠ এটা। বিপুল তথ্যরাজিতে যেখানে উঠে এসেছে সমাজতান্ত্রিক উচ্ছ্বাসের আড়ালে সমাজতন্ত্র বিলীন হওয়ার এক দক্ষিণ এশিয় আখ্যান।
‘আনসার বিদ্রোহ’ ও ‘কারা বিদ্রোহ’-এর পর আলতাফ পারভেজ আবারও তাঁর স্বভাবসিদ্ধ ‘কাউন্টার রিপোর্ট’ নিয়ে হাজির হয়েছেন বিশাল এক ক্যানভাসে। এবার তাঁর তালাশ ‘যুদ্ধের ভেতরের যুদ্ধ’ নিয়ে।
- Format:Hardcover
- Pages:600 pages
- Publication:2015
- Publisher:ঐতিহ্য
- Edition:1st
- Language:ben
- ISBN10:9847762058
- ISBN13:9789847762050
- kindle Asin:9847762058









