আর্কোইরিচ কসমস
মাঝরাত; পুকুরের জলে অর্ধেক ডুবে আছে সে। জোছনার আলো;...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
মাঝরাত; পুকুরের জলে অর্ধেক ডুবে আছে সে। জোছনার আলো; ঝিঁঝির ডাক; আন্তনগর ট্রেনের ছুটে যাওয়ার ঝিকঝিক শব্দ। মাছের ঝাঁক সাহসী হয়ে গায়ে গা ঘেষে চলে যায়, মাঝেমাঝে আলতো করে ঠোকর দেয়; সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। সময় যে গড়িয়ে কখন প্রায় ভোর হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার।
হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠে তার, চারপাশ যেন প্রচন্ডবেগে ঘুরছে। অসংখ্য মুখ; অসংখ্য স্মৃতি; ঝড়ের বেগে চারপাশ দিয়ে চলে যাচ্ছে। কী হচ্ছে এসব? আলোকচ্ছটার মতো ঘটনাপ্রবাহ তার চোখের উপর আছড়ে পড়ছে যেন।
স্বপ্না অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম, ক্ষণেক্ষণে ঠোঁট কেঁপে কেঁপে উঠছে; কি যেন বলতে চায় সে, কিন্তু লজ্জার বাধা অতিক্রম করতে পারছে না। স্বপ্নার খুব ইচ্ছে করছে নিলয়ের বুকে নাক ডুবিয়ে লম্বার করে একটা ঘ্রাণ নিতে। থ্যাবড়া নাকে একটা কামড় দিয়ে আরও থ্যাবড়া করে দিতে। ছি! ছি! এসব সে কী ভাবছে? নিজেকে বাজে মেয়ে মনে হয় তার; আবার ভালো লাগার একটা অনুভূতি ছড়িয়ে পড়ে মন জুড়ে। ছেলেটা কেন তার হাত ধরছে না? ছেলে মানুষ হয়ে এত ভয় পেলে চলবে?
ভয়ানক চমকে উঠে চোখ খুলে নিলয়। আকাশের চাঁদটা আরও বড় হয়েছে মনে হয়। মাথার ভেতর সবকিছু জট পাকিয়ে গেছে তার। পুকুর থেকে উঠে গা হাত পা মুছে হোষ্টেলের দিকে এলোমেলো পা বাড়ায় সে। আমি কি পাগল হয়ে যাচ্চি ধীরে ধীরে?
- Format:Hardcover
- Pages:250 pages
- Publication:2022
- Publisher:Kuhuk Comics and Publication
- Edition:
- Language:ben
- ISBN10:9849660325
- ISBN13:9789849660323
- kindle Asin:9849660325









