অশোক সেনের জন্ম ১৭ জুন ১৯৪৭ সালে বাংলাদেশের ফরিদপুরে।শিক্ষা: স্নাতকোত্তর। কর্মক্ষেত্রে পদার্থবিদ্যা পরীক্ষাগারের সহায়ক, শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্য প্রতিষ্ঠানের আধিকারিক।প্রথম প্রকাশিত গল্প ১৯৬৮ সালে ‘আসর পত্রিকা’য় এবং ‘সন্দেশ’ পত্রিকায়। ‘দেশ’, ‘বসুমতী’, ‘শুকতারা’, ‘কিশোর ভারতী’সহ অসংখ্য পত্র-পত্রিকায় গল্প, কবিতা লিখেছেন। সম্পাদনা করেছেন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘সময়ের স্বরলিপি’। প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ‘হরিডাঙ্গার বৃত্তান্ত’ এবং ‘কোয়াচি’ তাঁর প্রথম ও দ্বিতীয় উপন্যাস।



